Friday, October 22, 2010

[ সঙবাদ বিশ্লেষণ ১] প্রেমিকা নাকি তরুণী নাকি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন?

আমাদের মিডিয়া সংবাদ উপস্থাপনে কতটা সতর্ক? তাঁরা সংবাদ উপস্থাপন করার সময় কতটুকু সচেতন থাকেন? এবং যে সব তথ্য তাঁরা প্রকাশ করেন তা কতটুকু সঠিক? 
গতকাল চট্রগ্রামে এক তরুণী খুন হয়েছেন। সেই খুনের খবর আমাদের দেশের বিশ্বাসযোগ্য, সচেতন গণমাধ্যম কীভাবে উপস্থাপন করেছে তা নিয়েই মূলত এই লেখা। 

Wednesday, October 20, 2010

ইউনিভার্সিটি জীবনের শেষ দূর্গাপূজা,২০১০

গত শনিবার আমরা ১০ বন্ধু বের হয়েছিলাম মন্ডপ দেখতে। আমি ,শম্পা,সামিরা,প্লাবন,পারসিয়া,অন্বিকা,সিহাম,শিমন,ফাহাদ এবং মুনিয়া ...শেষ বর্ষের শেষ টার্মের শেষ পূজা! 
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল, সেখান থেকে শাঁখারী বাজার, সবশেষে নিরবে লাঞ্চ করে অসাধারণ বর্ণাঢ্য দিনের সমাপ্তি!
আমাদের ফটোওয়াকে প্রায় সবাইই ধুমায়া ফটোগ্রাফি করছে। ফাহাদের ঢাঊস DSLR ছিলো, আমাদের বাকিদের পয়েন্ট এন্ড শ্যুট!

Thursday, September 30, 2010

এক হাতে তালি বাজে না [সঙবাদ অনুবাদ ২]


মাননীয় প্রধানমন্ত্রী, এই দুই পয়সার বোহেমিয়ান এর লেখা আপনার কানে যাবে না, চোখে পড়বে না। তবুও লিখে রাখা। আমি বা আমরা যারা জাতির পিতা কিংবা স্বাধীনতার ঘোষকের  সন্তান/বংশধর নই, আমাদের কথা বলতে চাচ্ছিলাম। সেই আমাদের কথা, যারা বাদুড় ঝোলা হয়ে বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকি, (আমাদের ল্যাব শেষ হয়ে যায়, ইন্টারভিউ মিস হয়ে যায়), সেই আমাদের কথা যারা প্রতিনিয়ত উচ্চমূল্যে ভেজাল খেয়ে যাচ্ছি লোডশেডিং এর নোংরা অন্ধকারে, সেই আমাদের কথা, যাদের স্বপ্ন আশা আকাঙ্খার আকাশ নীচে নামতে নামতে মাটির সাথে মিশে গেছে। 

Wednesday, September 8, 2010

জ্যোতির্ময় ফটোগ্রাফি

যে ছবিটির দিকে তাকিয়ে আছি। সেটি হচ্ছে এক নারীর। শরীরে কোন কাপড় নাই, এই তথ্যটাও দিয়ে রাখি। কিন্তু কাপড় না থাকলেও সব কিছুই যে দেখা যাচ্ছে তাও না! ফাজিল ফটোগ্রাফার আলো ছায়া নামক সৃজনশীলতায় অস্পষ্ট করে রেখেছেন। অনেকক্ষণ ধরেই এই একটা ছবির দিকে তাকিয়ে আছি। মেয়েটির বুকে যেন কী আছে! কী যেন সে বলতে চায়! কিন্তু জায়গায় জায়গায় অন্ধকার এসে সবকিছুকেই 'না বলা কথা' বানিয়ে দিয়েছে! আমাকে সবটা দেখতে দিচ্ছে না বেরসিক অন্ধকার!

Sunday, August 15, 2010

খালেদা জিয়ার 10শন

(গল্পটি ২০০৮ এর মে মাসে লেখা হয়েছিলো। তখন মইন ইউ ক্ষমতায় ছিলেন, তারেক রহমান কারাগারে, খালেদা জিয়া নজরবন্দী/বন্দী। )

আমি জ্বিনি ! তবে ভাই বাংলাদেশি জ্বিনি । দেশপ্রেমিক জ্বিনি! আমার সাথে থাকে আমারsdeki camচামচ মিনি! oখালেদা cম্যাডাম জেলে এইটা শোনার পর থেকেই আমার মন খারাপ! আমি এই কয়দিন (মানে মানবীয় হিসেবে ২ বছর ) দেশে ছিলাম না ! এই কয়দিনেই এত কাণ্ড! ম্যাডামকে তখন ই ছাড়িয়ে আনার ইচ্ছে জাগল! কিন্তু মানবতার খাতিরে ছাড়িয়ে আনলে পরে জ্বিনবতা রক্ষার লোকেরা আমাকে ধরে...!! জ্বিনরা মানুষদের মাঝে নাক গলান পছন্দ করে না!

Thursday, July 15, 2010

সঙবাদ অনুবাদ : All Animals are Equal but some animals are more equal than others


সাংসদদের বিরুদ্ধে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, কাজ করতে গেলে যে কারোরই ভুল-ত্রুটি হতে পারে।
>>কত্ত বড় অবিচার! সাংসদদের বিরুদ্ধে মামলা?! ৫/১০ কোটি টাকার নির্বাচনী ব্যয় (সরকারী হিসেবে যদিও ৫ লক্ষ টাকা ) সুদে আসলে তোলার সময় কিছু ভুলচুক হতেই পারে! তাই বলে মামলা করতে হবে? এই দেশের মানুষ, এই দেশের পুলিশ এরা এত অবিবেচক! এক পুলিশ অফিসারকে না হয় এক সাংসদ চড় থাপ্পড়ই মেরেছে! একজন সাংসদ মুরুব্বি মানুষ, মুরুব্বি হিসেবে কি দুই একটা চড় থাপ্পড় মারার অধিকার নাই?! এভাবে দুম করে মামলা করতে হবে?!! তবে ভয়ের কারণ নাই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা হলেও গত শনিবার পর্যন্ত তদন্তই শুরু হয়নি।