Showing posts with label জ্যোতি. Show all posts
Showing posts with label জ্যোতি. Show all posts

Friday, November 19, 2010

জ্যোতির্ময় ইভটিজার! (জ্যোতি-৫)

আমি আর জ্যোতি বসে ড্রইংরুমে বসে আম্মুর করা পাস্তা খাচ্ছিলাম।
জ্যোতি বলল "তোকে আমি কেন বিয়ে করব জানিস? আন্টির এই পাস্তার জন্য! আন্টির কিছু গুণ তো তুই পাবি! বিয়ের পর তুই আমাকে রান্না করে পাস্তা খাওয়াবি!"
আপনি যদি আগে থেকে কিছু না জেনে থাকেন তবে ভাবছেন জ্যোতি একটা ছেলে আর আমি মেয়ে?! ভুল!  জ্যোতি আমার রূপবতী অহংকারী স্বঘোষিত গার্লফ্রেন্ড! ওর কথার ধরনই এমন!

Wednesday, September 8, 2010

জ্যোতির্ময় ফটোগ্রাফি

যে ছবিটির দিকে তাকিয়ে আছি। সেটি হচ্ছে এক নারীর। শরীরে কোন কাপড় নাই, এই তথ্যটাও দিয়ে রাখি। কিন্তু কাপড় না থাকলেও সব কিছুই যে দেখা যাচ্ছে তাও না! ফাজিল ফটোগ্রাফার আলো ছায়া নামক সৃজনশীলতায় অস্পষ্ট করে রেখেছেন। অনেকক্ষণ ধরেই এই একটা ছবির দিকে তাকিয়ে আছি। মেয়েটির বুকে যেন কী আছে! কী যেন সে বলতে চায়! কিন্তু জায়গায় জায়গায় অন্ধকার এসে সবকিছুকেই 'না বলা কথা' বানিয়ে দিয়েছে! আমাকে সবটা দেখতে দিচ্ছে না বেরসিক অন্ধকার!

Tuesday, April 13, 2010

জ্যোতির্ময় রিভিউ

আমার গার্লফ্রেণ্ড জ্যোতি ও লেখা লেখি করে । ওর লেখার হাত ভাল কি খারাপ সেটা আমি জানি না! কারণ ওর লেখা আমার পক্ষে পড়া সম্ভব না! ভাবছেন খারাপ বলে কিনা? নাহ! ওর লেখা সম্ভবত ভাল। কিন্তু ও লেখে ইংরেজিতে । আমার ইংরেজি দুর্বল বলে আমি ওর লেখা পড়তে পারি না । ওর লেখা সম্ভবত ভাল এই কারণে বললাম যে ওর লেখায় প্রচুর কমেণ্ট থাকে। দুর্বোধ্য লেখা, দুর্বোধ্য কমেন্ট! (আমি অবশ্য কমেণ্ট ও বুঝি না!) এমন আজাইরা লেখাও মানুষ পড়ে! 

Wednesday, February 10, 2010

জ্যোতির্ময় বয়ফ্রেণ্ড [এক রূপবতীর সাথে ডেটিং...! ]

জ্যোতি কে নিয়ে ভালই টেনশনে আছি । 
প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসছে ।
এসেই আমার রুমে ঢুকে যাচ্ছে, আর আমাকে জ্বালিয়ে মারছে।
ও এমন ডিস্টার্বই করছে,যে ওকে আমি ঘুমের মধ্যে দেখা শুরু করেছি!


Thursday, November 19, 2009

জ্যোতির্ময় বচন ( এক রূপবতীর সাথে কথোপকথন )

বাচ্চা কিভাবে হয়? 
ক্লাস ফাইভে থাকতেও আমার ধারণা ছিল বাবুদেরকে মার্কেট থেকে কিনে আনা হয় ! যদিও মাঝে মাঝে একটু আকটু সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠতো। কিন্তু কোন কুলকিনারা করতে পারতাম না । না করলেই মনে হয় ভাল হত। যে কুল কিনারা করে দিল তার নাম জ্যোতি