Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Sunday, August 15, 2010

খালেদা জিয়ার 10শন

(গল্পটি ২০০৮ এর মে মাসে লেখা হয়েছিলো। তখন মইন ইউ ক্ষমতায় ছিলেন, তারেক রহমান কারাগারে, খালেদা জিয়া নজরবন্দী/বন্দী। )

আমি জ্বিনি ! তবে ভাই বাংলাদেশি জ্বিনি । দেশপ্রেমিক জ্বিনি! আমার সাথে থাকে আমারsdeki camচামচ মিনি! oখালেদা cম্যাডাম জেলে এইটা শোনার পর থেকেই আমার মন খারাপ! আমি এই কয়দিন (মানে মানবীয় হিসেবে ২ বছর ) দেশে ছিলাম না ! এই কয়দিনেই এত কাণ্ড! ম্যাডামকে তখন ই ছাড়িয়ে আনার ইচ্ছে জাগল! কিন্তু মানবতার খাতিরে ছাড়িয়ে আনলে পরে জ্বিনবতা রক্ষার লোকেরা আমাকে ধরে...!! জ্বিনরা মানুষদের মাঝে নাক গলান পছন্দ করে না!

Monday, July 12, 2010

তোমাকে, অনিন্দিতা

অনিন্দিতা, আমি তোমাকে কীভাবে কথাটি বলব আমি বুঝতে পারছি না। তোমাকে যে কোন কথা বলার সময়ই আমি আটকে যাই। মনে পড়ে সেই
অসম্ভব সুন্দর নীল আকাশের সকালটিতে? ক্লাস ছিলো না সে দিন। আকাশের চেয়ে সুন্দর আর কী আছে আমি জানতাম না, অন্তত তোমাকে দেখার আগ পর্যন্ত! আকাশের নানা রঙ দেখে আমি আকাশের প্রেমে পড়তাম, প্রতিদিন। তোমাকে দেখার পরও এমনটিই ঘটল! প্রতিদিন তোমার প্রেমে পড়ি, প্রতিক্ষণ! তোমাকে কিছু বলার কথা চিন্তা করলেই এলোমেলো হয়ে যাই! এক কথা থেকে অন্য কথায় চলে যাই! বিয়ের ৩ মাস পরও বদলাই নি আমি এতটুকু।
এমনকি আজও না!

Wednesday, March 24, 2010

জল রঙ স্বপ্ন ও একটি ফড়িং

"মা এর থেকে মামা কেন বেশি ভালো বল্ তো?" মামা জিজ্ঞেস করে ।

"কারণ মা এ একটা মা, মামায় দুইটা মা!" নাইশা বলে ওঠে ।

Monday, March 15, 2010

একটি বিচার কার্য এবং একজন ফেইসবুক ডেবড্যুড

মরে যে এমন ধরাটা খেয়ে যাবে তা কামরুল বোঝে নাই । এখন সে সব টের পাচ্ছে! তাকে বসিয়ে রাখা হয়েছে বেশ শক্ত মত একটা টুল জাতীয় কিছুর উপর । কামরুল এর ঠিক বিপরীত এ বসে আছে লম্বা চওড়া কয়েকজন দেবদূত । একজন ক্লিন শেভড, বাকি সবার দাঁড়ি আছে ।

Wednesday, February 10, 2010

জ্যোতির্ময় বয়ফ্রেণ্ড [এক রূপবতীর সাথে ডেটিং...! ]

জ্যোতি কে নিয়ে ভালই টেনশনে আছি । 
প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসছে ।
এসেই আমার রুমে ঢুকে যাচ্ছে, আর আমাকে জ্বালিয়ে মারছে।
ও এমন ডিস্টার্বই করছে,যে ওকে আমি ঘুমের মধ্যে দেখা শুরু করেছি!


অ্যালগোরিদম-ই ভালবাসা, অ্যালগোরিদমেই ভালবাসা !

বন্দী থাকলে মন মুক্ত হতে চায়! জেলে বসে "ফেরদৌস শাকিল রাজু" তা ভালই টের পাচ্ছে । সারা জীবন কম্পিউটার এর সামনে বসেই কাটিয়েছে সে। এখন জেলে এসে তার ইচ্ছে করছে বাইরে যেতে !এটি তার দ্বিতীয় কারাবাস । ছাত্র থাকাবস্থায় হ্যাকিং এর কারণে প্রথমবার জেলে ছিল কিছুদিন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও হয়েছিল ।

Thursday, November 19, 2009

শিকার [ (প্রায়) থ্রিলার ]

বাস জার্নি জিনিসটাই বোরিং । আমার মত অসামাজিক টাইপ মানুষদের জন্য তো অবশ্যই । 
গান শোনো আর ঘুমাও । বাস এ পাশের যাত্রী যদি হয় বাঁচাল,তাহলে তো কথাই নেই । কেউ কেউ 
আবার ঘুমের মধ্যে গায়ের উপর ঢলে পড়ে! অসহ্য! 


স্বপ্নে তুমি

ইরফানের সমস্যাটা ৫ম দিনে গড়াল । কি একটা ছাতার স্বপ্ন । তা নিয়ে এত হৈ চৈ! 
ইরফান ইদানিং রাত্রে একটা স্বপ্ন দেখছে যে,সে কোন এক মেয়ে কেচুমুখাচ্ছে । 
রাতের স্বপ্নে রূপবতীদের সাথে চুমু থেকে শুরু করে "ঘুমানো" সব ই কমন ব্যাপার। 


মন্তব্য নিষ্প্রয়োজন !!!

রহমান সাহেব টিভিতে/পত্রিকায় ফাঁকা বুলি শুনতে থাকেন ,কত সূক্ষ স্থুল কারচুপি হয়, কত নাকি ষড়যন্ত্র হয়,হয় অনেক নিরাপত্তার অভাব,প্রয়োজন হয় নতুন আইনের। 
রহমান সাহেব মন্তব্য করেন "শালার পলিটিশিয়ান!!"

বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন

মিসেস রহমান পটোলের দাম শুনেই ভুরু কুচকালেন । এত দাম পটোলের?!! মানুষ তো না খেয়েই পটোল তুলবে! তিনি নাক কুঁচকে কিছু বলতে যাচ্ছিলেন তখনই কে যেন বলে উঠল 
"আরে ভাবি যে!"
"আরে ইকবাল ভাই?! কেমন আছেন?" 

জ্যোতির্ময় বচন ( এক রূপবতীর সাথে কথোপকথন )

বাচ্চা কিভাবে হয়? 
ক্লাস ফাইভে থাকতেও আমার ধারণা ছিল বাবুদেরকে মার্কেট থেকে কিনে আনা হয় ! যদিও মাঝে মাঝে একটু আকটু সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠতো। কিন্তু কোন কুলকিনারা করতে পারতাম না । না করলেই মনে হয় ভাল হত। যে কুল কিনারা করে দিল তার নাম জ্যোতি


আলো ও অন্ধকারের গল্প

আমি তমা।
গায়ের রঙ কালো বলেই এই নাম রাখা হয়েছে বলে আমার ধারণা। 
জন্মের পর যদিও এত কালো ছিলাম না। কিন্তু দিন কে দিন কালো হচ্ছি বলে মনে হচ্ছে।