গত শনিবার আমরা ১০ বন্ধু বের হয়েছিলাম মন্ডপ দেখতে। আমি ,শম্পা,সামিরা,প্লাবন,পারসিয়া,অন্বিকা,সিহাম,শিমন,ফাহাদ এবং মুনিয়া ...শেষ বর্ষের শেষ টার্মের শেষ পূজা!
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল, সেখান থেকে শাঁখারী বাজার, সবশেষে নিরবে লাঞ্চ করে অসাধারণ বর্ণাঢ্য দিনের সমাপ্তি!
আমাদের ফটোওয়াকে প্রায় সবাইই ধুমায়া ফটোগ্রাফি করছে। ফাহাদের ঢাঊস DSLR ছিলো, আমাদের বাকিদের পয়েন্ট এন্ড শ্যুট!
Wednesday, October 20, 2010
Thursday, September 30, 2010
এক হাতে তালি বাজে না [সঙবাদ অনুবাদ ২]
মাননীয় প্রধানমন্ত্রী, এই দুই পয়সার বোহেমিয়ান এর লেখা আপনার কানে যাবে না, চোখে পড়বে না। তবুও লিখে রাখা। আমি বা আমরা যারা জাতির পিতা কিংবা স্বাধীনতার ঘোষকের সন্তান/বংশধর নই, আমাদের কথা বলতে চাচ্ছিলাম। সেই আমাদের কথা, যারা বাদুড় ঝোলা হয়ে বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকি, (আমাদের ল্যাব শেষ হয়ে যায়, ইন্টারভিউ মিস হয়ে যায়), সেই আমাদের কথা যারা প্রতিনিয়ত উচ্চমূল্যে ভেজাল খেয়ে যাচ্ছি লোডশেডিং এর নোংরা অন্ধকারে, সেই আমাদের কথা, যাদের স্বপ্ন আশা আকাঙ্খার আকাশ নীচে নামতে নামতে মাটির সাথে মিশে গেছে।
ট্যাগ :
চিন্তা ভাবনা,
সঙবাদ অনুবাদ
Wednesday, September 8, 2010
জ্যোতির্ময় ফটোগ্রাফি
যে ছবিটির দিকে তাকিয়ে আছি। সেটি হচ্ছে এক নারীর। শরীরে কোন কাপড় নাই, এই তথ্যটাও দিয়ে রাখি। কিন্তু কাপড় না থাকলেও সব কিছুই যে দেখা যাচ্ছে তাও না! ফাজিল ফটোগ্রাফার আলো ছায়া নামক সৃজনশীলতায় অস্পষ্ট করে রেখেছেন। অনেকক্ষণ ধরেই এই একটা ছবির দিকে তাকিয়ে আছি। মেয়েটির বুকে যেন কী আছে! কী যেন সে বলতে চায়! কিন্তু জায়গায় জায়গায় অন্ধকার এসে সবকিছুকেই 'না বলা কথা' বানিয়ে দিয়েছে! আমাকে সবটা দেখতে দিচ্ছে না বেরসিক অন্ধকার!
Sunday, August 15, 2010
খালেদা জিয়ার 10শন
(গল্পটি ২০০৮ এর মে মাসে লেখা হয়েছিলো। তখন মইন ইউ ক্ষমতায় ছিলেন, তারেক রহমান কারাগারে, খালেদা জিয়া নজরবন্দী/বন্দী। )
আমি জ্বিনি ! তবে ভাই বাংলাদেশি জ্বিনি । দেশপ্রেমিক জ্বিনি! আমার সাথে থাকে আমারsdeki camচামচ মিনি! oখালেদা cম্যাডাম জেলে এইটা শোনার পর থেকেই আমার মন খারাপ! আমি এই কয়দিন (মানে মানবীয় হিসেবে ২ বছর ) দেশে ছিলাম না ! এই কয়দিনেই এত কাণ্ড! ম্যাডামকে তখন ই ছাড়িয়ে আনার ইচ্ছে জাগল! কিন্তু মানবতার খাতিরে ছাড়িয়ে আনলে পরে জ্বিনবতা রক্ষার লোকেরা আমাকে ধরে...!! জ্বিনরা মানুষদের মাঝে নাক গলান পছন্দ করে না!
Thursday, July 15, 2010
সঙবাদ অনুবাদ : All Animals are Equal but some animals are more equal than others
সাংসদদের বিরুদ্ধে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, কাজ করতে গেলে যে কারোরই ভুল-ত্রুটি হতে পারে।
>>কত্ত বড় অবিচার! সাংসদদের বিরুদ্ধে মামলা?! ৫/১০ কোটি টাকার নির্বাচনী ব্যয় (সরকারী হিসেবে যদিও ৫ লক্ষ টাকা ) সুদে আসলে তোলার সময় কিছু ভুলচুক হতেই পারে! তাই বলে মামলা করতে হবে? এই দেশের মানুষ, এই দেশের পুলিশ এরা এত অবিবেচক! এক পুলিশ অফিসারকে না হয় এক সাংসদ চড় থাপ্পড়ই মেরেছে! একজন সাংসদ মুরুব্বি মানুষ, মুরুব্বি হিসেবে কি দুই একটা চড় থাপ্পড় মারার অধিকার নাই?! এভাবে দুম করে মামলা করতে হবে?!! তবে ভয়ের কারণ নাই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা হলেও গত শনিবার পর্যন্ত তদন্তই শুরু হয়নি।
ট্যাগ :
সঙবাদ অনুবাদ
Monday, July 12, 2010
তোমাকে, অনিন্দিতা
অনিন্দিতা, আমি তোমাকে কীভাবে কথাটি বলব আমি বুঝতে পারছি না। তোমাকে যে কোন কথা বলার সময়ই আমি আটকে যাই। মনে পড়ে সেই
অসম্ভব সুন্দর নীল আকাশের সকালটিতে? ক্লাস ছিলো না সে দিন। আকাশের চেয়ে সুন্দর আর কী আছে আমি জানতাম না, অন্তত তোমাকে দেখার আগ পর্যন্ত! আকাশের নানা রঙ দেখে আমি আকাশের প্রেমে পড়তাম, প্রতিদিন। তোমাকে দেখার পরও এমনটিই ঘটল! প্রতিদিন তোমার প্রেমে পড়ি, প্রতিক্ষণ! তোমাকে কিছু বলার কথা চিন্তা করলেই এলোমেলো হয়ে যাই! এক কথা থেকে অন্য কথায় চলে যাই! বিয়ের ৩ মাস পরও বদলাই নি আমি এতটুকু।
এমনকি আজও না!
অসম্ভব সুন্দর নীল আকাশের সকালটিতে? ক্লাস ছিলো না সে দিন। আকাশের চেয়ে সুন্দর আর কী আছে আমি জানতাম না, অন্তত তোমাকে দেখার আগ পর্যন্ত! আকাশের নানা রঙ দেখে আমি আকাশের প্রেমে পড়তাম, প্রতিদিন। তোমাকে দেখার পরও এমনটিই ঘটল! প্রতিদিন তোমার প্রেমে পড়ি, প্রতিক্ষণ! তোমাকে কিছু বলার কথা চিন্তা করলেই এলোমেলো হয়ে যাই! এক কথা থেকে অন্য কথায় চলে যাই! বিয়ের ৩ মাস পরও বদলাই নি আমি এতটুকু।
এমনকি আজও না!
ট্যাগ :
গল্প,
ছোটগল্প,
রোমান্টিসিজম
Subscribe to:
Posts (Atom)