Wednesday, July 7, 2010

শেখ হামদু জিয়ার উপদেষ্টা পরিষদ

এই লেখার প্রতিটি চরিত্র, স্থান, নাম , প্রতিষ্ঠান , তথ্য-পরিসংখ্যান সব কিছুই কাল্পনিক/মন গড়া । বাস্তবের সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।


'অন্যরাজ্যে'র রাজা শেখ হামদু জিয়ার বেশ বড়সড় উপদেষ্টা পরিষদ আছে। 'অন্যরাজ্য' শাসন এর জন্য এই বুদ্ধিজীবী শ্রেণীর উপর রাজাকে নির্ভর করতে হয়। উপদেষ্টাদের মধ্যে নানা মতপার্থক্য আছে, নানা দল আছে। লাল,নীল,বেগুনী ...।

Monday, July 5, 2010

স্বপন পারের ডাক শুনেছি


মিরপুর ,কাফরুল , ধানমন্ডি , মোহাম্মদপুর,আজিমপুর,পরিবাগের কিছু বাসায় গত শুক্রবার ভোর একটু আগেই হয়েছিলো! খুব সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে, ক্যামেরা/ব্যাগ গুছিয়ে তারা অপেক্ষা করছিলো কিছু তরুণ! নীলচে রঙের মাইক্রোবাসে করে তারা আজ যাবে কোথাও!
কোথায় বেড়াতে?
ছুটি কাটাতে?
বনভোজনে?

Sunday, May 2, 2010

ক্ষণগল্প (১-৪)

দিয়াশলাই পড়ার পর অণুগল্পের প্রতি আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ । এই পোস্টের ৪ টি অণুগল্পের সবগুলোই ৪২০ অক্ষরের মধ্যে । শব্দ নয়, অক্ষর! গল্পগুলো লেখা শুরু করেছিলাম ফেইসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে গিয়ে। ( স্ট্যাটাসে অক্ষরসীমা ৪২০ !) খুব কম সময়ে পড়া যায় বলে ডাকছি ক্ষণগল্প নামে । 

Sunday, April 25, 2010

মুভিতা ১ : অ্যাকশন মুভিতে নারীরা

জেমস বন্ড ,জেসন বর্ন, ইথান হান্ট (মিশন ইম্পসিবল),নিও (ম্যাট্রিক্স), ইণ্ডিয়ানা জোন্স ...বিশাল লিস্ট!এ ছাড়া বাডি ফিল্মগুলো ধরলে (সাংহাই সিরিজ, রাশ আওয়ার,ব্যাড বয়েজ... )নন্দিত, জনপ্রিয়, ব্যবসা সফল প্রচুর পুরুষ অ্যাকশন চরিত্র আছে । অন্যদিকে নারী অ্যাকশন চরিত্রগুলোর কথা বলি ...পরীক্ষার হলের মত অবস্থা হয়, কিছুই মনে পড়ে না ।

Tuesday, April 13, 2010

জ্যোতির্ময় রিভিউ

আমার গার্লফ্রেণ্ড জ্যোতি ও লেখা লেখি করে । ওর লেখার হাত ভাল কি খারাপ সেটা আমি জানি না! কারণ ওর লেখা আমার পক্ষে পড়া সম্ভব না! ভাবছেন খারাপ বলে কিনা? নাহ! ওর লেখা সম্ভবত ভাল। কিন্তু ও লেখে ইংরেজিতে । আমার ইংরেজি দুর্বল বলে আমি ওর লেখা পড়তে পারি না । ওর লেখা সম্ভবত ভাল এই কারণে বললাম যে ওর লেখায় প্রচুর কমেণ্ট থাকে। দুর্বোধ্য লেখা, দুর্বোধ্য কমেন্ট! (আমি অবশ্য কমেণ্ট ও বুঝি না!) এমন আজাইরা লেখাও মানুষ পড়ে! 

Thursday, April 1, 2010

স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা

হাঁটাহাঁটি আমার সেই রকম প্রিয় ।
হাঁটতে হাঁটতেই স্বপ্নের সাথে হাঁটা স্বপ্নের জন্য হাঁটা,কথাটা পেয়েছিলাম ,(হায়রে চন্দ্রবিন্দু! এত জালায়! লিখতে অনেক কষ্ট হয়, চন্দ্রবিন্দু না থাকলে ভূতরা আত্মহত্যা করত হয়তবা কিন্তু আমাগো তো ব্রাট সুবিধা হইত! শফিক রেহমান তো খুশিতে একখান লাল গোলাপ নিয়া... ) ।